রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনার টিকা ছাড়া হজে যাওয়া যাবে না: সৌদি স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক  এ বছর হজ পালনকারীদের জন্য কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে দেশটির একটি স্থানীয় সংবাদপত্র।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ এই বছরের পবিত্র হজ্বে অংশ নেওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ এর টিকা নেয়ার বিষযটি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা টিকা নেবেন না তারা এ বছর হজে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়।

মন্ত্রীর নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপনকে উদ্ধৃত করে প্রকাশিত ওই সংবাদে বলা হয়, হজের সময় মানুষকে স্বাস্থ্যসেবা দিতে জনবল সরবরাহরে জন্য দ্রুত প্রস্তুতি নিতেও মন্ত্রী আহ্বান জানান। হজ পালনকারীদের কোভিড-১৯ র সংক্রমণ থেকে মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন ডা. আল রাবিয়াহ।

যদিও এই বছরের জুলাই মাসে হজের অংশ নেওয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়। করোনা ভাইরাস মোকাবিলায় সীমিত সংখ্যক সৌদি এবং দেশটিতে অবস্থানরত বিদেশি মুসলিমদের অংশগ্রহণে গত বছর হজ পালন করা হয়েছিল।