বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ১০ রকেট হামলা

ডেস্ক রিপোর্ট  ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত ১০টি রকেট হামলা হয়েছে।

দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো এমন দাবি করেছেন। কাতারভিত্তিক আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মার্কিন সেনাদের অবস্থান করা ওই বিমানঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত ১৭ মিলিশিয়া নিহত হয়েছেন। এরপর প্রথম কোনো মার্কিন ঘাঁটিতে বুধবার হামলা হয়েছে।

পোপ ফ্রান্সিসের ইরাক সফরের একদিন আগে এই হামলার ঘটনা ঘটেছে।

ইরাকি নিরাপত্তা বাহিনী বলছে, সকালে বিমানঘাঁটিতে ১০টি গ্রাড-টাইপ রকেট আঘাত হেনেছে। রকেটগুলো ইরানের আরাশ মডেলের।