শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৫২
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

ফুলবাড়ীতে অসহায়কে ঘর নির্মাণ করে দিল স্বেচ্ছাসেবী সংগঠনের এক ঝাঁক তরুণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান স্বাধীনতার ৫০বছর পূর্তি উপলক্ষে অসহায় এক বৃদ্ধের ঘর নির্মাণ করে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের এক ঝাঁক তরুণ।

উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রাণ কৃষ্ণ গ্রামের বৃদ্ধ প্রায় অসহায় দিনমজুর আবেদ আলী। আর্থিক অসচ্ছলতার কারণে একমাত্র বসতঘর টির মেরামত করতে না পারায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করতেন। বিষয়টি নজরে আসে হৃদয় ফুলবাড়ী ফেসবুক পেইজের সদস্যদের। অসহায় আবেদ আলী ও তার প্রতিবন্ধী স্ত্রীর মানবেতর জীবন যাপন নাড়া দেয় তরুণদের মানবতাকে। স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণেরা সিদ্ধান্ত নেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর। অবশেষে সিএসএল ফাউন্ডেশনের উদ্যোগে অপ্রতিরোধ্য কুড়িগ্রাম ও হৃদয়ে ফুলবাড়ী ফেসবুক পেইজের সহযোগিতায় আবেদ আলীর জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ করে দেওয়া হয়।

বুধবার ৩ মার্চ বিকেলে সিএসএল ফাউন্ডেশন, অপ্রতিরোধ্য কুড়িগ্রাম ও হৃদয় ফুলবাড়ী ফেসবুক পেইজের স্বেচ্ছাসেবকগণ আনুষ্ঠানিকভাবে আবেদ আলী কে নবনির্মিত ঘরটি হস্তান্তর করেন।

তরুণদের সহায়তায় নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আবেদ আলী। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া জ্ঞাপন করেন।