শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৩
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বকশীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে ২০২০-২০২১ অর্থ বছরের আওতায় উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিল (উদ্বৃত্ত) থেকে ৮১ টি হতদরিদ্র পরিবারের মাঝে বৃহস্পতিবার দুপুরে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের উদ্যোগে পৌর এলাকার কোহিনুর আদর্শ দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এসব স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা চেয়ারম্যানের সিএ সুলতান , এলজিইডির কম্পিউটার মুদ্রাক্ষরিক ছামেদুল ইসলাম, সার্ভেয়ার ইব্রাহিম মিয়া , লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।