বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৫৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কমনওয়েলথে অনুপ্রেরণীয় শীর্ষ ৩ নারী নেতাদের তালিকায় শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট  কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের সরকার প্রধানদের মধ্যে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন অনুপ্রেরণীয় নারী নেতার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষে দেওয়া বিশেষ ঘোষণায় মহামারি চলাকালীন সফলভাবে নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন নারী নেতার নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি। তারা হলেন-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ও বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি।

কমনওয়েলথের মহাসচিব বলেন, ‘আমি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন বিস্ময়কর নারী নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই, যারা কোভিড-১৯ মহামারি চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। তারা হলেন-নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তারা সুন্দর ভবিষ্যত ও কল্যাণময় বিশ্ব গড়ে তোলার অনুপ্রেরণা যুগিয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আরও অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা আমাকে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যে সম্মিলিত সুন্দর ভবিষ্যত ও কল্যাণময় বিশ্ব গড়ে তোলার অনুপ্রেরণা যুগিয়েছেন।