রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ধর্ম আমাদের পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করা শেখায় না: এ্যাড. বলরাম পোদ্দার

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার বলেছেন, ‘ধর্ম আমাদের পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করা শেখায় না’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম বিশ্বাসী কিন্তু ধর্মান্ধনন।

তিনি বাংলাদেশে ধর্মান্ধতার অভিযান রুখতে একটি ভারসাম্যনীতি অনুসরণ করে চলেছেন। বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর রহমান ধর্ম ও রাজনীতিকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি কখনো সহিংসতা ও অবিচারকে সহ্য করেননি। যারা ধর্ম এবং শ্রেণীর মাধ্যমে সমাজকে ভাগ করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

শনিবার ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা উপলক্ষে পুস্পাঞ্জলী স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, তাদের পরিচয়, তারা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে। জঙ্গিবাদ কোনো ধর্মীয় চেতনা নয়। এটা একটা রাজনীতি, তাকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষের সভাপতিত্বে স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টি ভানুলাল দে, বার্থী শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য নারায়ন চন্দ্র দে নারু, অমর কৃষ্ণ রায়, শিশির কুন্ডু, মোহনলাল চক্রবর্তী, প্রণবরঞ্জন দত্ত। বক্তব্য রাখেন, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার দত্ত, সাধারন সম্পাদক অপু রায়, সহ-সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, পুস্পাঞ্জলী স্মরনিকার সম্পাদক বিশ^জিত সরকার প্রমূখ।