বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় মাটির নিচে মিললো ৪০০ বছরের পুরনো মূর্তি

ডেস্ক রিপোর্ট  সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় ইটভাটার মাটি কাঁটার সময় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরনো স্বর্ণ সদৃশ মূর্তি উদ্ধার হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকালে কুমিরা বাবুরপুকুর নামক এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিল। মাটি কাঁটার সময় মূর্তিতে কোদালের কোপ লাগে। এ সময় মূর্তিটির উপরে মাটি কাঁটা হাতল সাজোরে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী সেখানে জড়ো হয়। সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি তাদের হেফাজতে নেয়।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মূর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মূর্তি। মূর্তিটির ওজন ১ কেজি ৪০০ গ্রাম। মূর্তিটি চারশো বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।