বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গায়ানার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত

অনলাইন ডেস্ক  আফ্রিকার দেশ ইকোটরিয়াল গায়ানার সবচেয়ে বড় শহর বাটায় একটি সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।

দেশটির প্রেসিডেন্ট টেয়বরো ওবিয়াং রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, রোববার সেনাঘাঁটিতে বিস্ফোরণের অন্যতম কারণ দায়িত্বশীলদের অবহেলা। ভয়ানক বিস্ফোরক ডিনামাইটগুলো অযত্নে ফেলে রাখার কারণে এগুলো বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।

টেয়বরো ওবিয়াং ১৯৪২ সাল থেকে দেশটি শাসন করে আসছেন। এ বিস্ফোণের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা এখনও জানা যায়নি।

তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক টুইটার বার্তায় জানিয়েছেন, এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা ৪২০ ছড়িয়েছে বলেও জানান তিনি।

ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন। আহতদের বাঁচাতে দ্রুত রক্ত দেওয়ার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যমে। হাসপাতালের বেডে স্থান সংকুলান না হওয়ায় আহত অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।