শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সৌদিতে তেল স্থাপনায় হামলা, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

অনলাইন ডেস্ক  সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর পেট্রলিয়াম রপ্তানির প্রধান বন্দর রাস তানুরসহ আরো কয়েকটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এসব হামলা চালানো হয়। এরপরই বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

সিএনবিসি এক প্রতিবেদনে জানায়, গত এক বছরের মধ্যে দেশটিতে সোমবার অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি ৭১ ডলারে দাঁড়িয়েছে। রোববার সৌদির তেল স্থাপনায় হামলার পর উৎপাদন ব্যাহত হয়। এর জেরেই আন্তর্জাতিক বাজারে সোমবার দাম বাড়ে। হুতি মুখপাত্র ওই হামলার দায় স্বীকার করেছে।

খবরে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারির পরে গতকাল ব্যারেল প্রতি তেলের দাম ছিল ৭১ দশমিক ৩৮ ডলার।

জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির রাষ্ট্রয়াত্ত সংবাদ মাধ্যম এসপিএ জানিয়েছে, সৌদি আরবের সবচেয়ে বড় তেল স্থাপনা আরামকোর রপ্তানি বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

যদিও একদিন আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলোকে লক্ষ্যে পৌঁছানোর আগেই বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। দাহরানে সৌদি আরামকোর একটি আবাসিক এলাকার কাছে ধ্বংস হয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরো এসে পড়েছে।

এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।