সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি আহত মমতা

অনলাইন ডেস্ক  বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে আহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে তাকে কলকাতায় নিয়ে আসা হয়।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে এসএসকেএম’র একটি কেবিনে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় চার-পাঁচজন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে তার মাথা, কপাল এবং পায়ে আঘাত লেগেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীর চিকিৎসায় মেডিক্যাল টিমে মেডিসিন, সার্জারি, কার্ডিয়োলজি, হৃদরোগ বিশেষজ্ঞরা রয়েছেন। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখছেন।

আঘাত গুরুতর হলে, বেশ কয়েক দিন মমতাকে সুপার স্পেশালিটি হাসপাতালে থাকতে হবে বলে জানা গেছে।

বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে একাধিক মন্দির পরিদর্শন করছিলেন তিনি। সবশেষ রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্য থেকে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ এসেছে।

ভিড়ের মধ্যে আকস্মিক ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। এতে কপালে ও মাথায় আঘাত লাগে তার। এছাড়া পায়েও ব্যাথা পান তিনি।

সাংবাদিকদের মমতা বলেন, আমি গাড়ির কাছে দাঁড়িয়ে নমস্কার করছিলাম। তখন চার-পাঁচজন লোক আচমকা দরজা বন্ধ করে দেয়। পায়ে পুরো আটকে গিয়েছিল। পা পুরো ফুলে গেছে। অনেক মানুষ ছিলেন। কিন্তু তারা করেননি। এটা চক্রান্ত তো বটেই। পুলিশ সুপার ছিলেন না। সারাদিন অনুষ্ঠান করলাম। আমার বুকে ব্যথা হচ্ছে।