রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আরাকান আর্মিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল সামরিক জান্তা

অনলাইন ডেস্ক  মিয়ানমারের বৌদ্ধদের উগ্রবাদী সংগঠন আরাকান আর্মিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। এই সন্ত্রাসী গোষ্ঠীটি হামলা চালানো বন্ধ করে দেশজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে রাজি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রয়াত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।

১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিজেদের চাপমুক্ত রাখতে প্রায় প্রতিদিনই সংগ্রাম করতে হচ্ছে।এর মধ্যেই এ সিদ্ধান্ত নিল দেশটির সামরিক জান্তা।

মিয়ানমারের মিরর ডেইলিতে বলা হয়েছে, ২০২১ সালের ১১ মার্চ থেকে এই গোষ্ঠীর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর দেশজুড়ে শান্তির জন্য উদ্দেশ্যের অংশ হিসেবে হামলা বন্ধ হবে।

দীর্ঘদিন ধরেই আরাকান আর্মি রাখাইন রাজ্যের বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই চালিয়ে আসছিল। গত দুই বছরে বিদ্রোহী এ গোষ্ঠীটি মিয়ানমারের বিদ্রোহী বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে সমীহ জাগানো নাম হয়ে উঠেছে। দেশটির সেনাবাহিনী প্রায় ৭০ বছর ধরে বিভিন্ন নৃ-গোষ্ঠীর বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

আরাকান আর্মির অধিকাংশ সদস্যই রাখাইন নৃগোষ্ঠী ও স্থানীয় সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এর আগে আরাকান আর্মি নভেম্বরে সাময়িক অস্ত্রবিরতির বিষয়ে সম্মত হয়েছিল। সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়া নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও গোষ্ঠীটি সাড়া দেয়নি।