সোমবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৩:১৪
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

পারমাণবিক চুক্তিতে ফেরার ব্যাপারে যুক্তরাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে

অনলাইন ডেস্ক  বিশ্বশক্তিগুলোর সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত হওয়া পারমাণবিক চুক্তিতে ফেরার ক্ষেত্রে সকল পক্ষের জন্য একই শর্ত প্রযোজ্য বলে জানিয়ে দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একই সঙ্গে তিনি এটাও আবারও ব্যক্ত করেন যে, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকেই সবার আগে পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার (১১ মার্চ) এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে পরমাণু চুক্তিতে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, সবার আগে ইরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। যদি ওয়াশিংটন চুক্তিতে ফিরে আসে তাহলেই কেবল তেহরান অন্যান্য শর্ত মেনে চলবে।

তিনি বলেন, ইরান ধাপে ধাপে চুক্তির নীতি অনুসরণ করছে। আর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই আমাদের নীতিতে পরিবর্তন আসবে। সকলের স্বার্থে ওয়াশিংটনকে পরমাণু চুক্তিতে ফিরে আসতে হবে এবং তাহলেই কেবল তা আন্তর্জাতিক ও আঞ্চলিক উন্নতির দিকে ধাবিত হবে।

এর আগে মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র আলি রাবেই বলেন, পরমাণু চুক্তিতে ফিরে আসা ছাড়া ওয়াশিংটনের বিকল্প কোনো উপায় নেই। পাশাপাশি এর মধ্য দিয়ে উভয় দেশের কূটনৈতিক সম্পর্ককেও স্বাভাবিক করা যাবে। সুতরাং তেহরান সেটির পথ উন্মুক্ত রাখবে। আগের দিন সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, ইতোমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান।