রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০০
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে ক্র্যাশ কর্মসূচি শুরু

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিধনে ফগার মেশিনে ওষুধ স্প্রে করার মাধ্যমে ক্র্যাশ কর্মসূচি শুরু করেছে কুড়িগ্রাম পৌরসভা।
বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম আধুনিক সদর হাসপাতাল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল জলিল।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শাহীনুর রহমান সরদার প্রমুখ।

তিনটি ফগার মেশিন দিয়ে স্প্রে করার মাধ্যমে জলাশয় ও ভাসমান স্থানে মশা নিধন কার্যক্রম শুরু হলে এ কার্যক্রম দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ।
চলমান এ কার্যক্রম প্রতিদিন কুড়িগ্রাম পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় পরিচালিত হবে বলে জানান সংশ্লিষ্টরা