রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রী বরখাস্ত

অনলাইন ডেস্ক  সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেন্তেনকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

সেখানে বলা হয়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশেই হজ্জ ও ওমরাহ মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন এছাম বিন সাদ বিন সাঈদ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রতিমন্ত্রী এবং মন্ত্রীপরিষদের অন্যান্য সদস্যদের নিজেদের দায়িত্ব পালন করে যেতে হবে বলে সরকারি বিবৃতিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া মন্ত্রীর পদমর্যাদা দিয়ে সুপ্রিম প্রশাসনিক আদালতের সভাপতি হিসেবে শেখ আলি আল-সাওবীকে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সৌদি সিভিল এভিয়েশন অথরিটিতে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। সেখানে সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আব্দুল হাদী আল-মনসৌরিকে। তিনি শেখ আব্দুল আজিজ আল-দুয়াইজের স্থালাভিষিক্ত হয়েছেন।

তবে কী কারণে হঠাৎ এই পরিবর্তন সে সম্পর্কে কিছুই জানায়নি সৌদি কর্তৃপক্ষ।