বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

জনগণের থানা সম্পূর্ণ কালীমা মুক্ত হওয়া চাই:বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,প্রতিটি থানা হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালীমা মুক্ত।মেট্রোপলিটন এলাকায় জনগণের শান্তি বিঘ্নকারী কোন দুষ্টের ঠাঁই নেই। সেবাদানে আন্তরিক সদিচ্ছা, স্বচ্ছতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মাদক, চুরি, দস্যুতা সহ যাবতীয় অপরাধ প্রতিরোধে আরও বেশি নজরদারি, চেকপোস্ট বাড়াতে হবে। কোনপ্রকার দায়সারা, ঢিলেঢালা নীতি পরিলক্ষিত হলে কঠোর বিভাগীয় শাস্তি নেয়া হবে।

রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বিএমপি পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিগত মাসের তুলনামূলক মাসিক অপরাধ বিবরণী,থানায় বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার খাতওয়ারী গড়ে বিবরণী পর্যালোচনা করা হয় এবং প্রদেয় নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতির জবাবদিহিতা নিশ্চিত করা হয়।

এ সময় তিনি আরও বলেন, ন্যায় বিচার নিশ্চিতকল্পে থানায় সেবাপ্রত্যাশীদের প্রতিটি আবেদন শীর্ষ কর্মকর্তাগণ ফলোআপ নিবে।প্রো-অ্যাক্টিভ পুলিশিং বাড়িয়ে অপরাধ দানাবাঁধার আগেই কি করে দমন করা যায় সেই প্রক্রিয়ায় আরও তৎপরতা বাড়াতে হবে।

জনগণ আমাদের রোল মডেল হিসেবে অনুসরণ করে থাকে, করোনা টিকা গ্রহণ করে থাকলেও স্বাস্থ্য সুরক্ষা বিধি পুরোপুরি মেনে চলতে হবে, যথাযথ নিয়মে মাস্ক বাধ্যতামূলক পরিধান করতে হবে আমাদের আচার আচারনে কোন শৈথিল্য প্রদর্শন চলবে না।

সহকারী পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন নাসরিন জাহান এর সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি প্রলয় চিসিম, অতিরিক্ত ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস এন্ড সদরদপ্তর বিএমপি মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি এস এম তানভীর আরাফাত পিপিএম বার,নবাগত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি কাজী মোঃ ছোয়াইব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি রুনা লায়লা সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

এছাড়া ও উক্ত সভায় উপস্থথিত ছিলেন, বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তর থেকে আসা দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ।