রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৪১
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

ইন্দুরকানীতে লঞ্চ-পল্টুনের চাপায় শিশু মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে লঞ্চ ও ঘাটের পল্টুনের চাপায় মিনহাজ উদ্দিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে ইন্দুরকানী লঞ্চঘাটে ঢাকাগামী এমভি মানিক-১ লঞ্চ ও পল্টুনের চাপায় ওই শিশুর মৃত্যু হয়। শিশু মিনহাজ ফেনী জেলার মাইন উদ্দিনের ছেলে।

সরেজমিনে গেলে মিনহাজের নানি বলেন, কয়েকদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে মিনহাজ। বাড়ি যাওয়ার সময় শুক্রবার বিকালে ইন্দুরকানী লঞ্চঘাটে পল্টুনে মা-বাবার সঙ্গে দাঁড়ানো ছিল। এ সময় এমভি মানিক-১ লঞ্চটি ইন্দুরকানী পল্টুনে ঘাট দিলে লঞ্চ ও পল্টুনের চাপে মিনহাজের পা ভেঙে থেঁতলে যায়। গুরুতর আহত মিনহাজকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাতে মিনহাজের মৃত্যু হয়।

শিশু মিনহাজের স্বজনরা অভিযোগ করেন, লঞ্চ কর্তৃপক্ষের ভুলের কারণে শিশুটি মারা গেল। যখন লঞ্চ ও পল্টুনের চাপায় আহত হয়েছে, তখন লঞ্চ কর্তৃপক্ষের চিকিৎসার ব্যাপারে কোনো ভূমিকা ছিল না।

লঞ্চের কেরানী শাহিন বলেন, লঞ্চের মাইক দিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। পল্টুনটি এত ছোট হওয়ার কারণে যাত্রীরা ওঠতে-নামতে অনেক সমস্যা হয়। আহত মিনহাজকে চিকিৎসার জন্য ঘাট সুপারভাইজারকে নির্দেশ দেয়া হয়েছিল।

ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) এম মাহবুবুর রহমান জানান, শুক্রবার বিকালে ঢাকাগামী এমভি মানিক-১ লঞ্চ ও ঘাটের পল্টুনের চাপায় শিশুটি আহত হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় নিহত মিনহাজের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি।