রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৫১
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাতসহ নিহত ৪

ডেক্সরিপোর্ট: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন ও নিজেদের মধ্যে গোলাগুলিতে একজনসহ মোট চারজন রোহিঙ্গা ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী  নিহত হয়েছেন।

শনিবার ভোররাতে টেকনাফ উপজেলার নুরউল্লাহঘোনা নামক পাহাড় ও মেরিন ড্রাইভ সড়কের দরগাহছড়া এলাকায় পৃথক এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য ও ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে সাতটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কিরিচ, ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মো. আয়ুব (৩৫), মো. জুনায়েদ (৩৩), টেকনাফ পৌর এলাকার মেহেদী হাসান (৩২) ও মাদারীপুর কালকিনির ইমরান মোল্লা (২৭)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

এর ভিত্তিতে অতিরিক্ত ফোর্সসহ অভিযানে নামে পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল এলোপাতাড়ি গুলি করতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে ডাকাতের গুলিতে অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ান, ওসি প্রদীপ, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, এএসআই সজিব, কনস্টেবল মেহেদী গুলিবিদ্ধ হয়। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত ডাকাত আয়ুব, জুনায়েদ, মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে, টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের দরগারছড়া নামক স্থানে ইয়াবা কারবারিদের নিজেদের মধ্যে গোলাগুলিতে ইমরান মোল্লা গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসময় ঘটনাস্থল হতে অপর দুই ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পশ্চিম এনায়েতপুর এলাকার মোখলেসুর রহমানের ছেলে সাইফুদ্দিন শাহিন (৩৮) ও টেকনাফ উপজেলার হাতিরঘোনার মৃত বাচা মিয়ার ছেলে মো. সিদ্দিক (২৭)।

এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।