শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় এসপি খাইরুল আলমের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার এসপি খাইরুল আলমের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৭ মার্চ) আছরবাদ কুষ্টিয়া পুলিশ লাইন্স জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সেই কালো রাতে ঘাতকের নির্মম বুলেটে শহীদ হওয়া সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার বলেন,আজ জাতির পিতার জন্মশতবার্ষিকী বার্ষিকী। জাতির পিতার জন্ম না হলে আজ আমরা এ স্বাধীন বাংলাদেশ পেতামনা।পরাধীনতার জঞ্জাল থেকে বঙ্গবন্ধু আমাদের মুক্তি দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।আজ তিনি বেচে থাকলে আমাদের দেশ আরো অনেক দুরে এগিয়ে যেত।ঘাতকেরা বঙ্গবন্ধুর নাম মুছতে চেয়ে তারা ইতিহাসের আস্তাকুড়ে পতিত হয়েছে।বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।