বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির তথ্যটি মিথ্যা : স্বাস্থ্য মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট  বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির যে নিউজ প্রচার করা হচ্ছে সেটি মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের ৭ দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন। স্ক্রলটি অবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে। বাসস