বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৪০
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। এ কারণে করোনা সংক্রমণ বাড়ছে। জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ থেকে করোনামুক্ত হবে না। দেশ থেকে করোনামুক্ত করতে সরকারকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

রবিবার দুপুরে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইদানীং সময়ে করোনা বেড়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। কারণ মানুষজন বেড়াতে যাচ্ছেন। কক্সবাজার, বান্দরবান যাচ্ছেন। বিয়ে, পিকনিক ও ওয়াজ মাহফিল হচ্ছে। গত ১৫ দিনে কক্সবাজারে প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণের জন্য গেছেন। এদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক ব্যবহার করেনি। এসব কারণে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, আপনারা নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মেনে কাজ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পরবর্তী চালান আগামী ২৬ মার্চ বা তার পর আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

তিনি বলেন, ২৬ মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন। আমার মনে হয় উনার সফরের সঙ্গে বা উনার সফরের পরপরই আমরা সেরাম ইনস্টিটিউট থেকে মার্চ মাসের চালানটি পাব।

এ সময় কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) পরিচালক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।