বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৪৪
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

লকডাউন বা ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

ডেস্ক রিপোর্ট  লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সরকার। সোমবার (২২ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

তথ্য বিবরণীতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গতবছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরানো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২১ মার্চ স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছিল। পরে খবরটি মিথ্যা বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বার্তায় বলা হয়, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের ৭ দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি মিথ্যা ও দুঃখজনক।