শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আপাতত লকডাউন নয়, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হচ্ছে। বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারাই করোনায় বেশি সংক্রমিত হচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অনেকেই মনে করছেন, টিকা নিলেই সব ধরনের করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু তা আসলে নয়। টিকা নিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু এরপরও আপনি করোনায় সংক্রমিত হতে পারেন। তাই দেশের মানুষকে বাঁচাতে, অর্থনীতিকে সচল রাখতে হলে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।