সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:২২
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

বিজেপি মিথ্যাবাদীর দল: মমতা

অনলাইন ডেস্ক  বিজেপিকে মিথ্যাবাদীর দল আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, মোদির মতো এত বড় একটা মিথাবাদী আমি জীবনে দেখিনি। প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আগে সম্মান করতাম। এখন আর করি না। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরে জনসভায় বক্তব্য দিতে গিয়ে মমতা এসব কথা বলেন। এই জেলার তিনটি বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর, ওন্দা এবং বাঁকুড়ায় জনসভার কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। বাঁকুড়ার ১২টি বিধানসভা কেন্দ্রই তৃণমূলের শক্ত ঘাঁটি। এর মধ্যে কোতলপুর, ইন্দাস এবং বড়জোড়ায় আগেই সভা করেছেন মমতা। বাকি কেন্দ্রগুলোতে প্রভাব বজায় রাখার জন্য মমতা আজ জনসভায় বক্তব্য রাখেন।

জনসভায় মমতা বলেন, সপ্তম পে কমিশনের কথা বলেছে বিজেপি। এদিকে ত্রিপুরায় প্রভিডেন্ট ফান্ড তুলে দিল। মিথ্যাবাদীর দল বিজেপি।

এদিকে মমতার সভার কিছু আগেই মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ভাষণে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নানা বিষয়ে আক্রমণ করেন তিনি। কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে আক্রমণ করেন মমতাকে। নন্দীগ্রাম প্রসঙ্গে মোদি বলেন, ‘সারা দেশের সামনে নন্দীগ্রামকে অপমান করেছেন দিদি’। এমনকি ‘২ মে দিদি যাচ্ছে’ বলে স্লোগানও দেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদির ওই সভা থেকে আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার কথা তুলে মমতা বলেন, টাকা দিলে নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। ওটা আপনার টাকা। তবে টাকা নিলেও ভোট দেবেন না। ওরা বলতে পারে, ‘কোথায় ভোট দিচ্ছিস, দেখতে পাব’। মিথ্যা কথা। কিচ্ছু দেখতে পাবে না। তাই যদি বলে খরচ দিচ্ছি। ওদের খরচ করে দেবেন। ভোটটা জোড়া ফুলেই দেবেন।

‘আমার এক পায়ের বদলে লাখ লাখ পা পেয়েছি। আপনাদের পায়ের সাহায্যেই প্রতিদিন আসছি’।

মমতা বলেন, ফুল একটাই। মাটি মানে ঘাস। ঘাস মানে জোড়াফুল। আর সেই জোড়াফুলেই ভোটটা দেবেন।