সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৫৮
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

দিনাজপুরে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর)  “মুজিববর্ষের অঙ্গীকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ব্র্যাক ফুলবাড়ী শাখার সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান বলেন, এখন আধুনিক চিকিৎসার কারনে যক্ষ্মা রোগ সহজেই নির্মুল করা সম্ভব হচ্ছে, বর্তমান করোনার এই পরিস্থিতিতে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডাঃ অপর্ণা চক্রবর্তী উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স-মিডওয়াইফগণ, স্বাস্থ্য কর্মীগণ ও স্বেচ্ছাসেবকগণ।