মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১২
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

নতুন প্রক্টরের সাথে জবি প্রেসক্লাব সংবাদ কর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুররহমান,জবিপ্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জবি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এ সময় নতুন প্রক্টরের কাছে তারা ৭ দফা দাবি পেশ করেন। রোববার (৪আগস্ট)  দুপুর ১টায় প্রক্টরের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকগণ নতুন প্রক্টরের কাছে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রাখার জন্য তাদের মতামত তুলে  ধরেন।

সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুলইসলাম ও দপ্তর সম্পাদক জগেশরায় এ সময় ৭ দফা দাবি তুলে  ধরেন। সাংবাদিকদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপর আক্রমণ হলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চত করা, ক্যাম্পাসে সাংবাদিকদের পেশাদারীত্বের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষ্ঠানে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা, প্রক্টর অফিসে সাংবাদিকদের সাথে নিয়মিত মতবিনিময়ের আয়োজন করা, ক্যাম্পাসের শৃঙ্খলা পূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা জোরদার করা, ক্যাম্পাসে সন্ধ্যার পরে কিংবা রাতে প্রক্টরিয়াল বডি টহল দেওয়া এবং সাংবাদিকদের উপর আক্রমণকারীদের দ্রুত বিচারকরা।

প্রক্টর মোস্তফা কামাল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পূর্বেও আমরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করেছি, সাংবাদিকদের সকল কাজে আমাদের সহায়তা অব্যহত থাকবে। সাংবাদিকদের কাছেও আমরা সার্বিক সহয়তা আশা করি। এ সময় তিনি প্রেসক্লাবের ৭দফা দাবিকে যুক্তিযুক্ত বলে মন্তব্য করে তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যান্য সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি তাইফুররহমান তমাল, সাংগঠনিক সম্পাদক রায়হান তন্ময়, যুগ্ন সাধারণসম্পাদক মোস্তাকিমফারুকী, রাশেদরানা, আরমানহাসান, সানাউল্লাহফাহাদ, সুবর্ণআসসাইফ, ফয়সালআরেফিন, মাহামুদতামজিদ, আব্দুলআলিম, মাহমুদফারাজি, আতিকসিয়াম, শ্রাবন্তিহরি, মিজানুররহমান, ইমরান, প্রমুখ।