শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

১২-১৫ বছর বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিন শতভাগ কার্যকর

অনলাইন ডেস্ক  ১২ থেকে ১৫ বছর বয়সীদের বেলায় ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন শতভাগ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠান দুইটি। ভ্যাকসিনটি যথেষ্ট নিরাপদ বলেও উল্লেখ করেছে তারা।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার (৩১ মার্চ) ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলবার্ট বোরলা বলেছেন, এ টিকা যাতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন পায় সেই পরিকল্পনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজার জানিয়েছে, স্কুলগুলোর আগামী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে শিশুদের শরীরে টিকাটির প্রয়োগ শুরু হতে পারে। অবশ্য আগেই যুক্তরাষ্ট্রে শুধু জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য ফাইজারের করোনার টিকা ১৬ বছরের বেশি বয়সীদের ওপর প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

ফাইজারের ভ্যাকসিন পরীক্ষার তৃতীয় ধাপে ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২৬০ জন শিশুর ওপর ট্রায়াল চালানো হয়। দেখা গেছে, দ্বিতীয় ডোজ প্রয়োগের একমাসেই অংশগ্রহণকারীদের দেহে শক্তিশালী এন্টিবডি দেখা গেছে। তবে এই তথ্যের পিয়ার পর্যালোচনা এখনো বাকি আছে।

টেক্সাস শিশু হাসপাতালের সেন্টার ফর ভ্যাকসিন ডেভেলপমেন্টের সহকারী পরিচালক ডাঃ পিটার হোটেজ বলেছেন, আমার মনে হয় ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার ক্ষেত্রে এটি সম্ভবত সবুজ সংকেত।