শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

কক্সবাজারের সব পর্যটন স্পট বন্ধ

ডেস্ক রিপোর্ট  সারা দেশের মতো পর্যটন শহর কক্সবাজারেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জেলার সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবাসিক হোটেল, রেস্টুরেন্টসহ অন্যান্য দোকানপাট খোলা থাকবে।

১ এপ্রিল (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

তিনি বলেন, করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এই মুহূর্তে জনসমাগম এড়িয়ে চলা এবং ব্যাপক সচেতনতা বাড়ানো দরকার। যে কারণে সার্বিক দিক বিবেচনা করে কক্সবাজারের সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।