শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

খেলার দিকে যারা মনযোগী তারা খারাপ কাজের দিকে মনযোগী হয় না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন,একটি জাতির উন্নতি নির্ভর করে দেশের নাগরিকদের ওপর। বঙ্গবন্ধু একটি সোনার বাংলার স্বপ্ন দেখিছিলেন। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছেন। সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদেরকেও শারীরিকভাবে সুস্থ-সবল থাকতে হবে এবং সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।আর শারীরিক সুস্থ থাকতে হলে খেলাধুলার দিকে মনোযোগী হতে হবে। খেলার দিকে যারা মনযোগী তারা কিন্তু খারাপ কাজের দিকে মনযোগী হয় না। যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু মাদকের দিকে আকৃষ্ট হয় না। খেলাধুলার সাথে সাথে লেখা-পড়ার দিকে মনযোগী হলেই দেশ সোনার বাংলা হতে পারবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল ) সকাল ৮টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ বিগত ১০ বছরে যে অগ্রগতি সাধন করেছে, তাতে আজ বংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নেই, দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে। বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশে আমরা পৌছাবো। মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করেছেন, আমার দৃঢ় বিশ্বাস দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা ৪১ সালের আগেই সমৃদ্ধশালী দেশে পৌছাতে পারবো।

প্রথমে বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস এর বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা, বরিশারের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান-বিপিএম (বার), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: হোসেন চৌধুরী। বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস এর সহ সভাপতি ও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বসির আহমেদ, বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস এর উপ মহাসচিব ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

১ থেকে ১০ এপ্রিল বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস এর ওয়ান ডে ৫০ ওভারের খেলা দেশের ৮ টি বিভাগের ৪ জোনে ভাগ করা হয়েছে। ১ ম সাউর্থ জোন বরিশাল খুলনা ২য় জোনে সেন্ট্রলে জোন ঢাকা বি কে এস পি ৩য় নর্থ হোম রংপুর রাজশাহী সিলেট জোন সিলেট চট্টগ্রাম । ওপেনিং খেলায় সাউথ জোন চন্দ্র দীপ সাউদ জোন ও বরেন্দ্র সাউথ জোন এর খেলা শুরু হয়।