শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট  করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করতে এসে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই আয়োজনটা ছিল মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালে। করোনার কারণে হঠাৎ তখন স্থগিত করে এবার আয়োজন করছি। যদিও আবার নতুন করে করোনা দেখা দিয়েছি। আমি চাইবো সকলে স্বাস্থ্য সুরক্ষার দিকটা নজরে রেখে, সমস্ত খেলা নিশ্চিত করবেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু গেমসের মশাল প্রজ্জ্বালন হয়েছে টুঙ্গিপাড়া থেকে। যে মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন, সে মাটিতেই তিনি ঘুমিয়ে আছেন। সেখান থেকে গেমসের মশাল প্রজ্বালিত হয়, পরে তা ঢাকা নিয়ে আসে। এ জন্য সকলকে ধন্যবাদ জানাই।’

৮ বছর আগে ২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ গেমস হয়েছিল। এর মধ্যে দিয়ে ভাঙলো দীর্ঘদিনের অচলায়তন। আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ গেমসের এই আসর চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এক যোগে আট বিভাগের ২৯টি ভেন্যুতে চলবে খেলা। ৩১টি খেলায় মোট ইভেন্ট সংখ্যা ৩৭৮টি। ১২৭১টি পদকের জন্য লড়বেন প্রায় ৮ হাজার খেলোয়াড়।

তবে কিছু কিছু খেলা শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই। মেয়েদের ক্রিকেট চালু হয়ে শেষ হয়ে গেলেও চলছে পুরুষ ও মহিলা ফুটবল।