শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৯:২৯
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

‘নতুন করে আর মুক্তিযোদ্ধা আবেদনের সুযোগ নেই’

ডেস্ক রিপোর্ট  মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রস্তুত হয়েছে। নতুন করে কোনো আবেদন নেয়ার সুযোগ নেই, তবে তালিকায় নাম ছিল এখন নেই তা নিয়ে আপিল চলতে পারে।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আর নতুন করে কোনো আবেদন থাকতে পারে না।

বৃহস্পতিবার আশুলিয়ার বাইপাইলে বিএনসিসির নিজস্ব গ্রাউন্ডে ‘আমিই বঙ্গবন্ধু’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে ন্যাশনাল ক্যাডেট কোর যে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেছেন, তা ইতোপূর্বে কোথাও দেখেন নাই। এসব প্রামাণ্যচিত্র দেখে দেশ স্বাধীনের ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতি জানতে পারবে।

এ সময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বিএসপি, এনডিসি, পিএসসিসহ আর্মির বিভিন্ন পদস্থ কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।