শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৩:০৪
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট  সারাদেশে কর্মীদের ওপর নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে তারা।

নামাজের আগে থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিতে শুরু করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। নামাজের পর তারা বিক্ষোভে অংশ নেয়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

বিক্ষোভ সমাবেশের বাইরে সড়কে আসা-যাওয়ার পথে তারা সড়কে কোনো মিছিল বা অবস্থান করবে না বলে আগে থেকেই জানানো হয়।

এদিকে মসজিদসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও এর আশপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে। প্রস্তুত রাখা হয় জলকামান ও সাজোয়া যান।

প্রেসক্লাব, কাকরাইল মোড়, গুলিস্তান জিরো পয়েন্টসহ আশপাশের এলাকাতেও পুলিশ সদস্যদের অবস্থান দেখা যায়। শান্তিপূর্ণ বিক্ষোভের পর মোনাজাতের মাধ্যমে শেষ হয়।