রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শাহজালালে ৭০ লাখ টাকার স্বর্ণসহ বিমানের কর্মচারী আটক

ডেস্ক রিপোর্ট  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ লাখ টাকার স্বর্ণসহ বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। তার নাম ঝন্টু চন্দ্র বর্মণ।

তিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটে স্বর্ণগুলো পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম।

ডিসিএইচের এআরও শফিকুল ইসলাম রাসেল জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ৫০৪৬) ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের ভেতর থাকা ঝন্টু চন্দ্র বর্মণকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়। তিনি বিমানে স্বর্ণ থাকার বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ২১/সি সিটের হাতলের ভেতর স্বর্ণ থাকার বিষয় স্বীকার করেন। ওই হাতলের ভেতর বিশেষভাবে লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়। চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।