বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, দুপুর ২:৩৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

মিয়ানমারে আরও ৫ আন্দোলনকারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক  মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে আরও পাঁচজনকে হত্যা করেছে সামরিক জান্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে সাড়ে পাঁচ শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করল মিয়ানমারের জান্তা সরকার। খবর ডেইলি সাবাহর।

শনিবার দেশটির তিনটি শহরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলীয় শহর মোনিওয়াতে ৩ জন, বাগো শহরে একজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর থাতোনে একজন মারা যান পুলিশের গুলিতে।

আন্দোলনকারীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শনিবার মোনিওয়া শহরে বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় জান্তা সরকারের পুলিশ বাহিনী। এ সময় তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করেও আতঙ্ক ছড়ায়।

এ পর্যন্ত ৫৫০ জনকে গুলি করে হত্যা করেছে জান্তা সরকারের পুলিশ বাহিনী, এদের মধ্যে ৪৬ শিশুও রয়েছে।

নির্বাচনে কারচুপির ধোঁয়া তুলে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আটক করে গত ১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।