বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৩৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

জেলখানায় বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ

ডেস্ক রিপোর্ট  দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে আবারো জেলখানায় বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা- সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। দেশের ৬৮টি কারাগারে অধিদপ্তর থেকে বিশেষ বার্তার মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন এ তথ্য জানান।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বলেন, বর্তমান করোনার পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার আবারো বন্ধ ঘোষণা করা হলো। এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। সেটা এক বছর বলবৎ ছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে এক বছর পর চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।

তিনি আরও বলেন, পরিস্থিতি ভালো হলে আবারও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে বন্দিরা। তবে আগের মতোই নিয়ম অনুয়াযী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।