সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৪
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

মামুনুল হককে অবরুদ্ধ, সোনারগাঁও থানার ওসি বদলি

ডেস্ক রিপোর্ট  হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।

রোববার রাতে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এটিকে ‘জনস্বার্থে বদলি’ বলছেন তিনি।

গত বছরের ৫ অক্টোবর সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নেন রফিকুল ইসলাম।

৩ এপ্রিল হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে যান। পরে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। মামুনুল হকের দাবি তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রিসোর্টে অবকাশ যাপনে গিয়েছিলেন। এ ঘটনায় তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। হেফাজত কর্মীরা নারায়ণগঞ্জে বিক্ষোভ করে।রয়্যাল রিসোর্টসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়।

এ ঘটনায় রোববার যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।সেই সঙ্গে থানা পুলিশকে দোষারূপ করছে হেফাজত।

এ ঘটনার রোববার পর রাতে ওসিকে বদলি করা হয়।

এ ঘটনায় যে মামলা করা হয়েছে তার বাদী ঢাকা-১০ আসনের হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী। সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিকে প্রধান ও অজ্ঞাতনামা কতিপয় লোকজনকে আসামি করে এ অভিযোগটি দায়ের করেন।

এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সোনারগাঁ ও এর আশপাশের এলাকা। এ নিয়ে রোববার দিনভর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এ সময় কয়েকটি এলাকায় অবস্থান নেয় ও বিক্ষোভ মিছিল বের করেন। দুপুরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সোনারগাঁ থানায় অবস্থান নেন।