শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ৯:২০
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলিস্তানে পুলিশের সঙ্গে দোকানিদের পাল্টাপাল্টি ধাওয়া

ডেক্সরিপোর্ট  রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে দোকানিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিসি কাউন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লকডাউন তুল নিয়ে দোকান খুলে দেওয়ার দাবিতে ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে দোকানিরা ফুলবাড়িয়া সুপার মার্কেট–২–এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা বিআরটিসি কাউন্টারের সামনের সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ‌পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর চড়াও হন।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশও তাদের পাল্টা ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

সিটি প্লাজার এক দোকানি বলেন, লকডাউনের কথা বলা হলেও গণপরিবহন চলছে। বইমেলা চলছে। মানুষ অফিস করছেন। আর আমাদের দোকান বন্ধ রাখা হয়েছে। এটা আমরা মানি না।

ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আবদুল মান্নান বলেন, দু–এক দিনের মধ্যে দোকান খুলতে না দিলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।

তিনি বলেন, প্রয়োজনে আমরা নিজেরাই দোকান খুলব। ধুঁকে ধুঁকে মরার চেয়ে একবারে মরাই অনেক ভালো।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু রাখতে সরকারের কাছে অনুরোধ জানান এ ব্যবসায়ী নেতা।