শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

রয়েল রিসোর্টে হামলা: মামুনুলসহ ৮৩ জনের নামে তিন মামলা

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার রয়েল রিসোর্টে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের নামে দুটি মামলা করেছে পুলিশ। মামলায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া, লাইভ প্রচারের অভিযোগে মারধরের শিকার এক সাংবাদিক বাদী হয়ে পৃথক আরেকটি মামলা করেছেন।

বুধবার (৭ এপ্রিল) বিকালে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, গতকাল রাতে এসব মামলা দায়ের করা হয়েছে। মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে দুটি করেছে। আরও একটি একজন সাংবাদিক বাদী হয়ে করেছেন।

গত ৩ এপ্রিল রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ বেড়াতে গিয়ে স্থানীয় জনগণের হামলার মুখে পড়েন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। ওই দিন বিকাল তিনটায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে খবর পেয়ে বিপুল সংখ্যক হেফাজত সমর্থক রিসোর্ট থেকে মামুনুল হককে ছাড়িয়ে নিয়ে যান। এসময় ভাঙচুরের ঘটনা ঘটে।