শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৫৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

মেঘনায় ফেরিতে অগ্নিকাণ্ড, পুড়লো ৬ পণ্যবাহী ট্রাক

ডেস্ক রিপোর্ট  ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ‘কলমীলতা’ নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ছয়টি পণ্যবাহী ট্রাক। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মধ্য মেঘনায় ফেরিতে থাকা একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।

খবর পেয়ে ভোলা থেকে ফেরি ‘কিষাণিতে’ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় লক্ষ্মীপুর থেকে ভোলাগামী ফেরি ‘কলমিলতা’ ছেড়ে আসে। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ওই ফেরিতে আগুন লাগে। এতে ছয়টি ট্রাক পুড়ে যায়। এসময় ওই ফেরিতে ১১টি ট্রাক ছিল।

ফেরিঘাট কর্মকর্তা এমরান হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

ফেরির স্টাফ আলম সিকদার জানান, ফেরিটি লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টায় ছাড়ে। এটি মতিরহাট এলাকায় পৌঁছার কিছুক্ষণ পরই আগুন লাগে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে।