রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৬
শিরোনাম :
বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

৮ বুলেটে পরিবারের সবাইকে খুন, বাকি দুটি আত্মহত্যায়

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালেন শহরের একটি বাড়িতে নিহত একই পরিবারের ৬ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ওই পরিবারের চার সদস্যের শরীরে আটটি বুলেট বিদ্ধ হয়েছিল। আর একটি করে বুলেট বিদ্ধ ছিল দুই ভাইয়ের দেহে।

ময়নাতদন্তকারী কর্মকর্তাকে উদ্ধৃত করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের সভাপতি হাসমত মোবিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মা-বাবা-বোন ও নানির জন্য দুটি করে মোট আটটি বুলেট ব্যবহার করা হয়। এরপর দুটি বুলেট দিয়ে দুই ভাই আত্মহত্যা করে।

গত রোববার দিনগত রাত ১টার দিকে টেক্সাস সিটির ডালাস সংলগ্ন এলেন সিটির বাসা থেকে তৌহিদুল ইসলাম (৫৬), তার স্ত্রী আইরিন ইসলাম (৫৫), শাশুড়ি আলতাফুন্নেসা (৭৭), মেয়ে ফারভিন তৌহিদ (১৯), দুই ছেলে তানভির তৌহিদ (২১) ও ফারহান তৌহিদের (১৯) লাশ উদ্ধার করা হয়।

এর মধ্যে ফারহান ও ফারবিন জমজ ছিলেন। তাদের নানি আলতাফুন্নেসার গত সপ্তাহে বাংলাদেশে ফেরার কথা ছিল। করোনাভাইরাস জটিলতায় তা স্থগিত হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, বিষণ্নতায় বিপর্যস্ত ফারহান ও তানভির মা-বাবা-বোন আর নানিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার বেলা ২টায় এলেন মসজিদে জানাজা শেষে ডেন্টন মুসলিম সিমেট্রিতে ছয়জনকেই দাফন করা হবে বলে জানান মোবিন।