বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

শীতলক্ষ্যায় ধাক্কা দেওয়া সেই জাহাজসহ ১৪ নাবিক আটক

ডেস্ক রিপোর্ট  নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবিতে ৩৪ যাত্রী নিহত হওয়ার ঘটনায় ধাক্কা দেওয়া জাহাজসহ ১৪ নাবিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) তাদের আটক করা হয় বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহ জানান, বেলা সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড সদস্যরা তাদের আটক করেন।

গত রবিবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ শহরের বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে কার্গো জাহাজ এসকেএল-৩ পেছন থেকে ধাক্কা দিলে ডুবে যায়। লঞ্চের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে। পরে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে ৩৪ যাত্রীকে হত্যার অভিযোগে মামলা করেছে বিআইডব্লিউটিএ।

ডিসি মোস্তাইন বলেন, লঞ্চটিকে ধাক্কা দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া কোস্টগার্ড স্টেশনের কাছে গিয়ে নোঙ্গর করেছিল এসকেএল-৩ নামের জাহাজটি। সেখান থেকে জাহাজের ক্যাপ্টেনসহ ১৪ নাবিককে আটক করেছেন নারায়ণগঞ্জের কোস্ট গার্ড সদস্যরা।