রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

২০ কোটি নাগরিককে টিকা দিয়ে বিশ্বের জন্য উন্মুক্ত করবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট  ২০ কোটি মার্কিন নাগরিককে করোনা টিকা দেওয়ার পর যুক্তরাষ্ট্র সারা বিশ্বের জন্য টিকা উন্মুক্ত করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি।

তিনি বলেন, ২০ কোটি মার্কিন নাগরিককে করোনা টিকা দেওয়ার পর যুক্তরাষ্ট্র সারা বিশ্বের জন্য টিকা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র তার ২০ কোটি নাগরিককে করোনার টিকা দেওয়ার পর অন্য দেশগুলোর জন্য এই টিকা উন্মুক্ত করবে। আগামী মাসেই এই ২০ কোটি জনগণকে টিকা দেওয়া নিশ্চিত করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত লিডার্স সামিট অন ক্লাইমেটের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে শুক্রবার ৬ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে তিনি এ কথা জানান।

দিল্লি থেকে শুক্রবার সকালে ঢাকায় এসে সফরের শুরুতে জন কেরি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জন কেরি। পরে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। পরে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা ছেড়ে যান জন কেরি।