রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মার্কিনিদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ

অনলাইন ডেস্ক  বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন স্বাস্থ্য বিভাগের অধীন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

গত ২ এপিল এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করেছে সিডিসি। সেখানে বাংলাদেশে কোভিড-১৯ এর উচ্চমাত্রায় সংক্রমণের কথা উল্লেখ করা হয়েছে। এবং ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ মাত্রায় (চার মাত্রা) সতর্ক করা হয়েছে।

সিডিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছ, ভ্রমণকারীদের বাংলাদেশে ভ্রমণ এড়ানো উচিত হবে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতিতে কোনো ভ্রমণকারী টিকার নির্ধারিত ডোজগুলো নিলেও হয়তো কোভিড-১৯-এর বিভিন্ন ভ্যারিয়ান্টে আক্রান্ত হওয়ার এবং সংক্রমিত করার ঝুঁকিতে থাকবে।

যদি বাংলাদেশে ভ্রমণ করতেই হয়, তাহলে ভ্রমণের আগে টিকার পূর্ণাঙ্গ ডোজ নিতে হবে।

এ ছাড়া সিডিসি বাংলাদেশে ভ্রমণকারীদের মাস্ক পরার পরামর্শসহ ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এবং বার বার জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার নিয়ম পালনের কথাও জানিয়েছে সিডিসি।