শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ক্ষেতের ধান খাওয়ায় পাখির বাসায় আগুন, পুড়ে মরল ৩৩ বাবুই পাখির ছানা

ডেস্ক রিপোর্ট  ক্ষেতের ধান খাওয়ায় পাখির বাসায় আগুন ধরিয়ে দিয়েছেন ঝালকাঠির পাষণ্ড এক কৃষক। এতে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়ে মারা গেছে।

শুক্রবার দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানিয়েছেন, ক্ষেতের ধান খাওয়ায় ওই গ্রামের সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দেন কৃষক জালাল সিকদার। আগুনে পুড়ে ৩৩টি বাবুই ছানা মারা যায়।

তার এমন নিষ্ঠুর কাজে এলাকার পাখিপ্রেমী অভিজিৎ আজ শনিবার ঝালকাঠি বন বিভাগকে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক জালাল বলেন, আমার ক্ষেতে ধান প্রতিদিন পাখি খেয়ে ফেলায় আমি লোকসানের মুখে পড়েছি। এ জন্য মেজাজ গরম থাকায় পাখির বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত।

ঝালকাঠি সদর উপজেলার বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল জানান, বিষয়টি শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখব।