শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

জেএমবির ভারপ্রাপ্ত আমীর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট  রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিহাবকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শনিবার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রেজাউল বর্তমানে জেএমবির ভারপ্রাপ্ত আমীর ছাড়াও দাওয়া এবং বাইতুলমাল বিভাগের প্রধান। এছাড়াও তিনি জঙ্গি সংগঠনটির একমাত্র সূরা সদস্য।

পুলিশ জানিয়েছে, সর্বশেষ জেএমবির ভারপ্রাপ্ত আমীর ছিলেন ইঞ্জিনিয়ার খুরশিদ আলম। তিনি ২০১৮ সালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার আবদুল মান্নান। তিনি জানান, রেজাউল একাধিক মামলার আসামি। তাকে সিটিটিসির হেফাজতে রয়েছেন। আগামীকাল (রোববার) তাকে আদালতে তোলা হবে।

২০০৫ সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলায় জড়িত রেজাউল ওই বছরই গ্রেফতার হয়েছিলেন।