শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৫৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

১৪ এপ্রিল থেকে বন্ধ হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট

ডেস্ক রিপোর্ট  দেশব্যাপী আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হতে যাওয়ায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ হতে পারে।

রবিবার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।’

গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। এরপর অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক। তবে চলমান প্রথম দফা লকডাউন শেষ হচ্ছে আজ রবিবার (১১ এপ্রিল)। আর দ্বিতীয় দফা কঠোর লকডাউন শুরু হচ্ছে আগামী ১৪ এপ্রিল।

প্রথম ও দ্বিতীয় দফার মধ্যবর্তী সময় ১২ ও ১৩ এপ্রিল। এই মধ্যবর্তী সময়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হবে কি না তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান আরও বলেন, ‘আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে বিষয়টি জানানো সম্ভব হবে,।