সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:১৮
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

মধ্যপ্রাচ্যের ৪ দেশ ও সিঙ্গাপুরে শিগগিরই বিশেষ ফ্লাইট

ডেস্ক রিপোর্ট  সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুরগামীদের জন্য শিগিরই বিশেষ ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

বুধবার (১৪ এপ্রিল) পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে লকডাউনকালে বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়া বিষয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে আজ থেকে দেশে কঠোর লকডাউন শুরু হওয়ায় মঙ্গলবার (১৩ এপ্রিল) মধ্যরাত থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট।

এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। এরপর অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক।