সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৩
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নেওয়া যাবে

ডেস্ক রিপোর্ট  করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর করোনার টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতর মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চলছে। অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় যেন কোনও সমস্যা না হয়, সে সাবধানতার জন্য ২৮ দিন পর, অর্থাৎ চার সপ্তাহ পর টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে। এটা প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া সবার জন্যই প্রযোজ্য।

টিকার সার্টিফিকেট বিষয়ে সেব্রিনা ফ্লোরা আরও জানান, টিকার সার্টিফিকেট নিয়ে কাজ করছে তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। এক সপ্তাহ পরে সিস্টেমে এটা অনবোর্ড হবে। সেখান থেকে টিকা সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।

সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।