মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

৮ দশক পর সোফিয়া মসজিদে রমজানের আমেজ

অনলাইন ডেস্ক  ৮৬ বছর পর প্রথম বারের মতো তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে অনুষ্ঠিত হলো প্রথম তারাবির নামাজ। জানা গেছে, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ তথ্য জানায় সংবাদ মাধ্যম খালিজ টাইমস।

বিশ্ব স্থাপত্যের অনন্য নিদর্শন আয়া সোফিয়াকে ১৯৩৪ সালের নভেম্বরে কামাল আতাতুর্কের মন্ত্রিপরিষদের জাদুঘর রাখার সিদ্ধান্ত বাতিল করে তুরস্কের সর্বোচ্চ আদালত। ২০২০ তুরস্কের ইস্তাম্বুলের প্রসিদ্ধ আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ বলে ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরপর ঐ বছরের ২৪ জুলাই শুক্রবার থেকে সেখানে নিয়মিত নামাজ শুরুর ঘোষণা দেওয়া হয়।

১ হাজার ৫০০ বছর আগে আয়া সোফিয়া খ্রিষ্টান সম্প্রদায়ের অর্থোডক্স গির্জা। ১৪৫৩ সালে অটোমানদের বিজয়ের পরে এটি মসজিদে রূপান্তর করা হয়। ১৯৩৪ সালে আধুনিক তুরস্কের জনক মুস্তফা কামাল আতাতুর্ক এটিকে জাদুঘর হিসেবে রূপান্তরিত হয়। ইউনেসকোর হেরিটেজ সাইটে এর নাম রয়েছে। তুরস্কের ইসলামপন্থীরা এই জাদুঘরকে মসজিদে রূপান্তরে অনেক দিন ধরে আহ্বান জানিয়েছেন। তবে ধর্মনিরপেক্ষরা এর বিরোধিতা করেছেন।