শুক্রবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:১২
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন

সম্পর্ক জোড়া লাগাতে সৌদি-ইরান গোপন বৈঠক

অনলাইন ডেস্ক  মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি সৌদি আরব ও ইরানের সঙ্গে দীর্ঘদিন বৈরী সম্পর্ক চলে আসছে। আর এই সম্পর্ক জোড়া লাগাতে দীর্ঘ চার বছর পর কূটনীতিক পর্যায়ে গোপন বৈঠকে বসেছে দুই দেশ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

ইরাকের রাজধানী বাগদাদে ৯ এপ্রিল দুই দেশের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা বৈঠকে অংশ নেয়। এতে সৌদি আরবে ইরান সমর্থিত হুতিদের হামলার বিষয়টি প্রধান্য পায়। একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই আলোচনাটি ছিল ইতিবাচক।

নাম না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান খালিদ বিন আলি আল-হুমাইদান। এ ছাড়া পরবর্তী আলোচনার বিষয়ে বৈঠকে তারিখ নির্ধারণ করা হয়।

তবে এই বিষয়ে দুই পক্ষের কারও মন্তব্য পাওয়া যায়নি।তবে সৌদির এক কর্মকর্তা ইরানের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করে দিয়েছেন।

রোববার লেবাননের ইরানপন্থী আল মায়াদেদীনের টেলিভিশন চ্যানেল এবং বার্তা সংস্থা ইউনিউজকে ইরানি সূত্র সৌদি আরবের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে।

ইয়েমেনে বিমান হামলার জেরে সম্প্রতি কয়েক সপ্তাহ সৌদি আরবের তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থানকে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।