শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৩
শিরোনাম :
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ

কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট  দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি হেফাজতে ইসলামের সহিংস কর্মকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে সব কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) কওমি মাদরাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের অফিস সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সম্প্রতি গ্রেফতার হওয়া কওমি মাদরাসার ছাত্র, শিক্ষক, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসলমান এবং মসজিদের ইমাম ও মুসল্লিদের রমজানের এই রহমতের মাস বিবেচনায় সরকারের নিকট তাদের মুক্তির আহ্বান জানানো হয়। পাশাপাশি আলেম-ওলামা, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসলমানদের হয়রানি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

এছাড়া সভায় ঠিক হয়, কওমি মাদরাসা সম্পর্কিত যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবে আল-হাইআতুল উলয়া। আল-হাইআতুল উলয়ার অধীন এক বা একাধিক বোর্ড কিংবা কোনো সংগঠন বা ব্যক্তি আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্ত ব্যতীত পৃথকভাবে কওমি মাদরাসা বিষয়ক কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ বা উদ্যোগ নিতে পারবে না।